top of page

বউল বিতান

পুষ্পজিৎ রায়ের ব্যক্তিত্বের আঙিনায়

খড়ের চালা দিয়ে একটি বকুল গাছ ঘিরে সবুজ অবুঝ প্রাঙ্গণে পুষ্পজিৎ গড়ে তুলেছিলেন একটি উন্মুক্ত বেদি। নাম দিয়েছিলেন 'বউল বিতান' — শিশুরা খেলত, নাচত, গাইত গান, বানাত মাটির পুতুল, সভা বসত বড়দেরও, সাহিত্যবাসর, আড্ডা — পারিবারিক, প্রাতিষ্ঠানিক, রাজনৈতিক, সাংগঠনিক;খুব ফরমাল, একেবারে অনাড়ম্বর,

 

অথচ অবারিত ...

​

পুষ্পজিৎ রায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বউল বিতান চায় যুক্তিবাদী, আধুনিক মননশীল সংস্কৃতিচর্চার ও জীবনচর্যার প্রসার ঘটানোর লক্ষ্যে নিয়োজিত হতে। পুষ্পজিৎ রায়ের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রয়াসে যোগদান করতে, মতামত দিতে, নতুনতর প্রস্তাব রাখতে এবং সর্বোপরি সৃজনশীল হতে সকলকে আহবান করি।

​

ওঁর ব্যক্তিত্বের আঙিনায় একত্রিত হয়ে আমরা ওঁর থেকে সতত আহরণের চেষ্টা করে যেতে চাই। এই প্রয়াস আমাদের প্রাপ্তি, আমাদের কর্তব্য।

nchr_whatis_bb
nchr_why_bb
nchr_feedback
nchr_members

সদস্যবৃন্দ

nchr_contactus

​যোগাযোগ

​করণীয়

nchr_bb_roadmap
bottom of page